যথাযথ ধর্মীয় গাম্ভীর্য ও মর্যাদায় খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা শুভ প্রবারণা পূর্ণিমা উদ্যাপন করেছে।
শনিবার সকাল থেকে খাগড়াছড়ির প্রধান প্রধান বৌদ্ধ বিহার গুলোতে নানা আনুষ্ঠানিকতায় প্রবারণা পূর্ণিমা পালন করা হয়।
অনুষ্ঠান মালার মধ্যে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, চুরাশি হাজার বাতি দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদানসহ নানাবিধ দানানুষ্ঠান।
তবে শনিবার ভোর রাত হতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে শুভ প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠানের কিছুটা ব্যাঘাত ঘটে।
খাগড়াছড়ি জেলা সদরের আর্যপুর বন বিহারে শুভ প্রবারণা পূর্ণিমা উদ্যাপিত হয়। বিহারের অধ্যক্ষ ভদন্ত ভদ্দজি মহাস্থবির এই অনুষ্ঠানে বৌদ্ধ নর-নারীদের পঞ্চশীল ও ধর্মদেশনা প্রদান করেন।
সকালে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান ও ভিক্ষুদের পিণ্ডদান করা হয়। বিকেলে ৮৪ হাজার বাতি ও ফানুস উড়ানো হয়।
শুভ প্রবারণা পূর্ণিমার মাধ্যমের বৌদ্ধদের গুরুত্বপূর্ণ তিন মাস ব্যাপী বর্ষাবাস শেষ হয়। এরপর থেকে পরবর্তী এক মাস সময়ব্যাপী কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে প্রতিটি বৌদ্ধ বিহারে।
করোনার কারনে এ বছর স্বাস্থ্যবিধি মেনে সকল ধর্মী আচার-অনুষ্ঠানাদি পালন করছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
