রাজধানীতে শিশু-কিশোরসহ ৫ জনের অস্বাভাবিক মৃত্যু

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ০৮:২৮ এএম

রাজধানীতে গতকাল সোমবার শিশু-কিশোরসহ পাঁচজনের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলো মগবাজারে আহির বিশ্বাস (১৫) নামে এক স্কুলছাত্রী, কদমতলীতে সাদিয়া নামে আড়াই বছরের এক শিশু, শেওড়াপাড়ায় মঞ্জু (২৫) নামে এক নির্মাণশ্রমিক, মতিঝিলে বিল্লাল হোসেন (৪০) ও সবুজবাগে সোনিয়া আক্তার সুমি (১৯)। সংশ্লিষ্ট থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্কুলছাত্রী আহিরের বাবা ডা. রঞ্জিত বিশ্বাস জানান, তার মেয়ে মির্জাপুর ভারতেশ্বরী হোমস স্কুলের দশম শ্রেণির ছাত্রী। গতকাল দুপুর ১২টার দিকে অচেতন অবস্থায় বাসা থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশু সাদিয়ার স্বজনরা জানান, ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় বাসার পাশে খেলার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সাদিয়া নিহত হয়।

এদিকে মতিঝিল থানার এসআই মো. জয়নাল আবেদীন জানান, মতিঝিল টিঅ্যান্ডটি কলোনির জি ১২/১/২, নম্বর বাড়ির ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বিল্লাল হোসেন। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার আবদুল খালেকের ছেলে। পেশায় ওয়ার্কশপ শ্রমিক। সবুজবাগ থানার এসআই আনোয়ার হোসেন জানান, সবুজবাগ কদমতলা ৮ নম্বর লেনের একটি বাসা থেকে সোনিয়া আক্তার সুমি নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত