বঙ্গবন্ধুর দুর্লভ ছবিসহ সোনালী ব্যাংকে রক্ষিত নিদর্শন হস্তান্তর

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ০২:৩৪ এএম

জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু দুর্লভ ছবিসহ বেশকিছু নিদর্শন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হস্তান্তর করেছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালের কাছে এসব নথি হস্তান্তর করেন সোনালী ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান। তিনি বঙ্গবন্ধু কর্তৃক সোনালী ব্যাংক লিমিটেড গণভবন শাখায় প্রথম হিসাবটি খোলার প্রাক্কালের একটি দুর্লভ ছবি, হিসাব খোলার ফরম ও তার স্বাক্ষর সংবলিত কার্ডটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এসব নিদর্শন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অবস্থিত জাতির পিতার দপ্তর কক্ষ ‘বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর’-এ সংরক্ষণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত