বকেয়া বেতনের দাবি

ডিইপিজেডে শ্রমিকদের অবস্থান কর্মসূচি পালন

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ০২:১৬ এএম

আশুলিয়ায় ১০ মাসের বকেয়া বেতন পরিশোধ এবং হামলার বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে এ ওয়ান লিমিটেড কারখানার শ্রমিকরা। গতকাল রবিবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) মূল ফটকের সামনে এ ওয়ান কারখানার কয়েকশ শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় আহত শ্রমিকদের ছবি ও বাংলা-ইংরেজিতে নানা দাবি সংবলিত প্ল্যাকার্ডসহ ১০ মাসের বকেয়া বেতন এবং শ্রমিকদের ওপর হামলার বিচার দাবি করে তিন ঘণ্টাব্যাপী প্রতিবাদী অবস্থান করেন তারা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক সংহতির আশুলিয়া শাখার সাধারণ সম্পাদক জিয়াদুল ইসলাম, এ ওয়ানের শ্রমিক নেতা আশরাফ আলী, মোহাম্মদ উজ্জ্বল, আলমগীর হোসেন, সুমি আক্তার ও মো. নুরুসহ অনেকে।

কর্মসূচি থেকে বক্তারা বলেন, ইতালির নাগরিক আলিসান্ড্রা ফেরির মালিকানাধীন এ ওয়ান বিডি কারখানার ১১শ শ্রমিক গত ১০ মাসের বেতন না পেয়ে চরম দুর্দশার মধ্যে দিনাতিপাত করছেন। এই ১০ মাসেও কারখানা বা বেপজা কর্তৃপক্ষ কিংবা রকারের কোনো মহলই শ্রমিকদের বেতন প্রদানের বিষয়ে দায়িত্ব গ্রহণ করেনি। এই করোনাকালে শ্রমিকরা অনাহারে, ঋণের দায়ে পরিবার-পরিজন নিয়ে নিদারুণ সংকটের মধ্যে দিনাতিপাত করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত