গৌরীপুরে কালভার্টের নিচে ব্রিফকেসবন্দী নারীর লাশ

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ০৪:০৩ পিএম

কালভার্টের নিচে ব্রিফকেসবন্দী অবস্থায় সোমবার ১১টার দিকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গঙ্গাশ্রম এলাকায় কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

এসব তথ্য দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সাখের হোসেন সিদ্দিকী।

সকালে কালভার্টের নিচে ব্রিফকেস পড়ে থাকতে দেখে স্থানীয়রা সন্দেহ পোষণ করেন। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ব্রিফকেস খুলে দেখতে পায় পরিচয়হীন নারীর লাশ এবং ব্রিফকেসের ভেতর কয়েকটি ইট ঢোকানো ছিল।

ইটগুলো ব্রিফকেসটিকে পানিতে ডুবে থাকার জন্য দেয়া হয়ে থাকতে পারে এবং অজ্ঞাত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর হবে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সাখের হোসেন সিদ্দিকী লাশ উদ্ধারের সত্যতা দেশ রূপান্তরকে বলেন, লাশের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত