বিচ্ছেদের পর মেয়ের দায়িত্ব নিতে চান নওয়াজউদ্দিন

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ০৭:৪৯ পিএম

স্ত্রী আলিয়া সিদ্দিকীর সঙ্গে বিবাহ-বিচ্ছেদের মামলা চলছে নওয়াজউদ্দিন সিদ্দিকীর। এ নিয়ে আলিয়া একাধিকবার মুখ খুললেও এতদিন কোনও মন্তব্যই করেননি বলিউড তারকা।

তবে মেয়ে শোরার দায়িত্ব নেওয়ার বিষয়ে শেষমেশ মুখ খুললেন নওয়াজ। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর মেয়ের দায়িত্ব নিতেও রাজি বলে তিনি জানান।

জি নিউজ জানায়, ব্যক্তিগত জীবন নিয়ে কোনও কথাই বলতে চান না বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান নওয়াজ।

তিনি বলেন, ‘আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে চাই না। তবে এটা বলতে পারি, আমি আমার সন্তানদের সমস্ত দায়িত্ব নেব। আমি আমার মেয়েকে ভীষণই ভালোবাসি। কিন্তু বাকি আর ব্যক্তিগত বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না।’

প্রসঙ্গত, নওয়াজ ও আলিয়ার দুই সন্তান রয়েছে, মেয়ের নাম শোরা ও ছেলের নাম ইয়ানি।

নওয়াজের সঙ্গে বিয়ে বিচ্ছেদের মামলা করার পরই আলিয়া সিদ্দিকী তার আগের নামে ফিরে যান। ফের তিনি অঞ্জনা পান্ডে নামে পরিচিত হচ্ছেন।

প্রসঙ্গত, নওয়াজউদ্দিন সিদ্দিকীর থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে ৩০ কোটি টাকা দাবি করেন আলিয়া। বিপুল অঙ্কের অর্থের পাশাপাশি মুম্বাইয়ের ইয়ারি রোডে ৪ বিএইচকে’র একটি ফ্ল্যাটও দাবি করেছেন তিনি। গত ৬ মে নওয়াজের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত