কৃষিবিজ্ঞানী ড. আবু বকর ছিদ্দিক ব্রি’র নতুন পরিচালক

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ১১:০৬ পিএম

কৃষিবিজ্ঞানী ড. মো. আবু বকর ছিদ্দিক বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর পরিচালক (প্রশাসন) পদে দায়িত্ব গ্রহণ করেছেন।

গত রবিবার যোগদানের আগে তিনি এ ইনস্টিটিউটের কৃষি অর্থনীতি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ইতিপূর্বে আবু বকর ছিদ্দিক প্রতিষ্ঠানটির উচ্চশিক্ষা ও গবেষণা সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ব্রি প্রকাশনা ও জনসংযোগ বিভাগের প্রযুক্তি সম্পাদক ও প্রধান এম. এ কাসেম জানান, ড. ছিদ্দিক কৃষক পর্যায়ে ব্রি-উদ্ভাবিত ধান জাতের গ্রহণযোগ্যতা যাচাই, জাতীয় খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে এর অবদান বিশেস্নষণ করে থাকেন। এছাড়াও তিনি তার গবেষণার মাধ্যমে সরকারের কৃষিনীতি প্রণয়ন ও বাস্তবায়নে সহযোগিতা প্রদান করেন। বর্তমানে তিনি দেশের জাতীয় কৃষি গবেষণা সিস্টেমের (এনএআরএস) আওতাধীন গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম জ্যেষ্ঠ বিজ্ঞানী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত