শ্রীমঙ্গলে করোনা মোকাবিলায় ’নো মাস্ক নো সার্ভিস’ ক্যাম্পেইন

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ০৩:১৩ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ মোকাবিলায় ‘নো মাস্ক নো সার্ভিস’ ক্যাম্পেইন শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির উদ্যোগে এ ক্যাম্পেইন শুরু করা হয়েছে।

ক্যাম্পেইনের প্রথম দিন এ উপজেলার মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি পালনের লক্ষ্যে শহরের স্টেশন সড়কে বিভিন্ন মার্কেট ও দোকানে ‘নো মাক্স নো সার্ভিস’ স্টিকার লাগিয়ে দেয়া হয়েছে।

একই সঙ্গে হ্যান্ডমাইক দিয়ে বলে দেয়া হচ্ছে, ব্যবসায়ীরা যেন মাস্ক পরে না আসা ক্রেতাদের কাছে কোনো প্রকার পণ্য বিক্রি না করেন।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, সাবেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব  ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্তকর্তা দীলিপ বর্ধন, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী প্রমুখ। 

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম বলেন, কভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য ‘সেকেন্ড ওয়েভ’ মোকাবিলায় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা নো মাস্ক নো সার্ভিস ক্যাম্পেইন শুরু করেছি।

এ উপজেলার সকল হাট-বাজার ও ব্যবসা-প্রতিষ্ঠানে সেবা পেতে মাস্ক পরুন লেখা স্ট্রিকার লাগিয়ে দেব।

তিনি ব্যবসাপ্রতিষ্ঠানে ক্রেতা-বিক্রেতা সবাইকে এই স্বাস্থবিধি মেনে চলার জন্য অনুরোধ জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত