লক্ষ্মীপুরে ৮ ব্যবসাপ্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ০৪:১৭ পিএম

লক্ষ্মীপুরের রামগঞ্জ ও সোনাপুর বাজারের বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

এ সময় ভেজাল পণ্য, মেয়াদ উত্তীর্ণ খাবার, নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে ৮টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা।

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে সোনাপুর বাজারের ভাই ভাই স্টোর (মুদি দোকান)’র ১০ হাজার টাকা, রাজধানী ব্রেড এন্ড বিস্কুট ৭ হাজার টাকা, বিসমিল্লাহ স্টোর (মুদি দোকান)’র ২ হাজার টাকা, চিটাগাং বেকারি ৫ হাজার টাকা, আল শেফা মেডিসিন ৩ হাজার টাকা, অপু ফার্মেসি ৫ হাজার টাকা, কলেজ বেকারি ৫ হাজার টাকা ও শাহজাহাল বেকারির ৫ হাজার টাকাসহ ৪২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন রশিদ, বিএসটিআই কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ও রামগঞ্জ থানার সাব-ইন্সফেক্টর মো. মহসিন চৌধুরী।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা জানান, সরকারি নির্দেশনামতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত