রাঙ্গামাটিতে এমএন লারমার ৩৭তম মৃত্যুবার্ষিকী পালন

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ০৮:৪২ পিএম

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এমএন লারমা) ৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার রাঙ্গামাটিতে করোনাভাইরাসের কারণে সীমিত পরিসরে মৃত্যুবার্ষিকী পালন করেন জেএসএসের নেতাকর্মীরা। তারা শুধু দলীয় কার্যালয়ে এমএন লারমার অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

১৯৮৩ সালের ১০ নভেম্বর খাগড়াছড়ি জেলার ভগবান টিলা এলাকায় সন্ত্রাসীরা আট সহযোদ্ধাসহ এমএন লারমাকে হত্যা করে। এমএন লারমা ছিলেন পার্বত্য চট্টগ্রাম থেকে নির্বাচিত প্রথম সংসদ সদস্য। ১৯৭২ সালের ৭ মার্চ পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার জন্য তার নেতৃত্বে গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। পরে ১৯৭৩ সালের ৭ জানুয়ারি গঠিত হয় জেএসএসের সশস্ত্র সংগঠন ‘শান্তি বাহিনী’।

তিনি সংগঠনের বর্তমান সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার বড় ভাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত