সংসদে তোফায়েল

অনেকের আপত্তিতে বঙ্গবন্ধুর মুক্তি ১১ দফায় অন্তর্ভুক্ত হয়নি

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ০২:১৯ এএম

অনেকের আপত্তির কারণে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফায় বঙ্গবন্ধুর মুক্তির দাবিটি অন্তর্ভুক্ত করা যায়নি বলে জানিয়েছেন ডাকসুর তৎকালীন ভিপি ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে আনা সাধারণ প্রস্তাবের ওপর গতকাল মঙ্গলবার বক্তব্য রাখেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের মত-পথের ভিন্নতা ছিল, তারপরও আমরা এক হতে পেরেছি। বঙ্গবন্ধুর ছয় দফাকে আমরা ১১ দফায় (সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের) অন্তর্ভুক্ত করেছি। ‘বঙ্গবন্ধুর মুক্তি চাই’ এটা আমরা লিখতে পারিনি। কেউ কেউ আপত্তি করেছিলেন। এজন্য আমরা আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার চেয়েছিলাম। তবে আমরা মনে করেছিলাম, এই দাবি এক দফায় চলে আসবে। ঠিকই পল্টনের জনসভার পর আন্দোলন এক দফায় পরিণত হলো।’

এর আগে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে ১৪৭ বিধিতে সাধারণ প্রস্তাব উত্থাপন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত