রোগীকে ধর্ষণের অভিযোগে স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ০৮:৩৯ পিএম

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরকাচিয়া এলাকায় কমিউনিটি ক্লিনিকে রোগীকে ধর্ষণের অভিযোগে স্বাস্থ্যকর্মী আবদুল মান্নান ব্যাপারীর বিরুদ্ধে থানায় মামলা করেছে এক নারী রোগী।

বুধবার রাতে ওই নারী বাদী হয়ে রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। মামলার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত আবদুল মান্নান। বুধবার দুপুরে চরকাচিয়া কমিউনিটি ক্লিনিকে হেলথ স্বত্বাধিকারী আবদুল মান্নান কর্তৃক ধর্ষণের শিকার হন ওই নারী।

পুলিশ ও মামলা সূত্র জানা যায়, বুধবার দুপুরে চরকাচিয়া কমিউনিটি ক্লিনিকে ওই নারী চিকিৎসার জন্য যায়। এ সময় কমিউনিটি ক্লিনিকের হেলথ স্বত্বাধিকারী (স্বাস্থ্যকর্মী) আবদুল মান্নান ব্যাপারী জোরপূর্বক একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। এরপর তার চিৎকারে আশপাশের লোকজন আসলে পালিয়ে যায় আবদুল মান্নান। পরে ওই নারীকে উদ্ধার করে রায়পুর থানায় নিয়ে যায় স্থানীয়রা।

রাতে ওই নারী বাদী হয়ে  আবদুল মান্নানকে আসামি করে রায়পুর থানায় একটি মামলা দায়ের করে।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল জলিল বলেন, ধর্ষণের অভিযোগে স্বাস্থ্যকর্মী আবদুল মান্নানের বিরুদ্ধে নির্যাতিত ওই নারী মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে। ধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত