ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ০৯:০৭ পিএম

রাজধানীর ধানমন্ডিতে একটি বাসার ছাদ থেকে পড়ে আরনাজ আহমেদ (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোরে ধানমন্ডি থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল  মর্গে পাঠায়।

সুরতহাল প্রতিবেদনে ধানমন্ডি থানার এসআই সুব্রত বৈদ্য উল্লেখ করেন, ধানমন্ডির ১৫/এ নম্বর রোডের ৬৯/১ নম্বর বাসায় পরিবারের সাথে থাকতো আরনাজ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে ১০তলা বাসাটির ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে পুলিশ গিয়ে বাসার নিচ থেকে ভোরে মৃতদেহটি উদ্ধার করা হয়।

ঢাকা মেডিকেল মর্গে উপস্থিত স্বজনদের মাধ্যমে জানা যায়, তার বাবা তাহমিদ আহমেদ আইসিডিডিআর,বি এর (কলেরা হাসপাতাল) নির্বাহী পরিচালক। দুই বোনের মধ্যে আরনাজ বড় ছিলেন।

ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া জানান, এ-লেভেল পাস করার পর ওয়াশিংটনের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন আরনাজ। তবে করোনার কারণে তিনি দেশেই অবস্থান করছিলেন। প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি কোনো কারণে হতাশাগ্রস্থ ছিলেন। রাতে ফ্ল্যাট থেকে বেরিয়ে তিনি ছাদে যান। এর কিছু সময় পরই তার পতনের আওয়াজ পাওয়া যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত