সিলেটে সমাবেশে বক্তারা

বিচারহীনতার সংস্কৃতির কারণে খুন, ধর্ষণ বেড়েছে

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ০১:৪১ এএম

দেশে একের পর এক ধর্ষণ ও বিচারবহির্ভূত হত্যাকা-ের প্রতিবাদে ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে সিলেটে বিভাগীয় সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে খুন, ধর্ষণ বেড়েছে। সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ। এ অবস্থায় জনগণকে রাজপথে নেমে আন্দোলনের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করতে হবে।’

উদীচী সিলেট জেলা সংসদের সভাপতি এনায়েত হাসান মানিকের সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেনÑ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সদস্য সরোজ কান্তি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় সদস্য আরিফ মইনুদ্দিন, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, যুবনেতা নিরঞ্জন দাস খোকন, নাজিকুল ইসলাম রানা, বিজ্ঞান আন্দোলন মঞ্চ সিলেট জেলার সমন্বয়ক প্রণব জ্যোতি পাল, নারী মুক্তি কেন্দ্রের সিলেট জেলার আহ্বায়ক তাহমিনা আহমদ, যুব ইউনিয়ন সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক শাহজালাল সুমন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক রুবাইয়াত আহমদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার শাখার নেতা রেহনুমা রোবাইয়াত, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলার সভাপতি আসাদ মনি, মহিলা ফোরাম মৌলভীবাজার জেলার সংগঠক মাসুমা খানম, ছাত্রফ্রন্টের সিলেট নগরের সংগঠক ফাহিম আহমদ চৌধুরী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত