করোনায় মারা গেলেন বিএনপির সাবেক এমপি আবু হেনা

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ১১:১০ পিএম

রাজশাহী-৪ বাগমারা আসনের বিএনপি দলীয় দুইবারের সাবেক সংসদ সদস্য ও সাবেক সচিব আবু হেনা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার রাজধানীর শ্যামলীতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আবু হেনার ভাতিজা অ্যাডভোকেট মাহফুজ রহমানের বরাত দিয়ে দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

আবু হেনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাণীতে তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

টিপু বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত তিন দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার পরীক্ষা করালে তার করোনা পজিটিভ আসে। এ সময় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত