যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১১:৫৮ পিএম

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিমন্ত্রীর সঙ্গে তার গানম্যান জালাল উদ্দিনও কভিড-১৯ পজিটিভ হয়েছেন।

জাতীয় সংসদের চলমান বিশেষ অধিবেশন উপলক্ষে শনিবার করোনা পরীক্ষার নমুনা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। রবিবার তার ফল পজিটিভ আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত