চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা এলাকায় একটি স্টিলের ড্রাম থেকে সিদ্দিকুর রহমান নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় প্রযুক্তি কাজে লাগিয়ে ঘাতক সরোয়ার আলমকে চৌদ্দগ্রাম থেকে গ্রেপ্তার করেছে চাঁদপুর পিবিআই।
গ্রেপ্তার সরোয়ার আলম কুমিল্লা সদর দক্ষিণ এলাকার কাজীপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। সোমবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন পিবিআই চাঁদপুরের ইন্সপেক্টর মীর মাহবুবুর রহমান।
জানা গেছে, গত ৯ নভেম্বর থেকে সদর দক্ষিণ উপজেলার কাজীপাড়ার মৃত আমির হোসেনের ছেলে ছিদ্দিকুর রহমান নিখোঁজ হয়। দুই দিন পর চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের পাশে রাজাপুরা নামক স্থান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে উপস্থিত হন শাহরাস্তি থানা, সিআইডি ও পিবিআই পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর মীর মাহবুবুর রহমান প্রযুক্তি ব্যবহার করে চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার থেকে সরোয়ার আলমকে (৩২) গ্রেপ্তার করে।
এর আগে শাহাপুর গ্রাম থেকে ভিকটিম ছিদ্দিকুর রহমানের মোটর সাইকেলে উদ্ধার করা হয়। পিটিআইএর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক সরোয়ার আলম জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যার ঘটনা স্বীকার করে।
উল্লেখ্য, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা এলাকায় একটি স্টিলের ড্রাম থেকে সিদ্দিকুর রহমান (৩৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শাহরাস্তি থানা, সিআইডি ও পিবিআই পুলিশ যৌথভাবে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের পাশে রাজাপুরা নামক স্থান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। হত্যার শিকার সিদ্দিুকুর রহমান সদর দক্ষিণ থানার কাজীপাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে। গত ৯ তারিখ থেকে সিদ্দিকুর নিখোঁজ ছিল।
