বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা

নতুন কমিটির যুবলীগ মেধাভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে : পরশ

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ০৭:৩৫ এএম

যুবলীগ মেধাভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে বলে জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে সামস্ পরশ। তিনি বলেছেন, ‘যুবলীগ মেধাভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে। আমরা দলে পদবিতে কে কোন পদ পেল তাতে বিশ্বাস করি না। দেশের জন্য কে কতটুকু দিতে পারল, সেদিকে বিচার করা হবে।’

গতকাল সোমবার বিকেল ৩টায় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানায় নব গঠিত কমিটি। পরে সাংবাদিকদের শেখ ফজলে সামস্ পরশ এসব কথা বলেন।  তিনি আরও বলেন, ‘যেসব জেলায় কমিটি করা হয়নি, সে কমিটিগুলোও হাল নাগাদ করা হবে।’ এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত