শ্রমজীবী নারী মৈত্রীর মানববন্ধন

দুর্নীতিবাজরা মানুষের শান্তি কেড়ে নিয়েছে

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ০৭:৩৬ এএম

ধর্ষক, নারী ও শিশু নিপীড়কদের বিরুদ্ধে দেশব্যাপী সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে শ্রমজীবী নারী মৈত্রী। সংগঠনের নেতারা বলেছেন, কেবল আইন পাস করে ধর্ষণ-নারী নিপীড়ন বন্ধ করা যাবে না। বেশিরভাগ ধর্ষক-নারী নিপীড়ক রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়ায় থাকার কারণে এরা বেপরোয়া। এসব দুর্বৃত্ত ও সমাজবিরোধীদের মদদ প্রদানকারীদের বিরুদ্ধেও প্রতিরোধ জোরদার করতে হবে। গতকাল সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত