গোপালগঞ্জ জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ১২:৪১ পিএম

পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন গোপালগঞ্জ জেলা প্রশাসনের অধীনস্থ তৃতীয় শ্রেণির কর্মচারীরা।

অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কর্যালয়ের সামনে অবস্থান নিয়ে জেলা প্রশাসনের কর্মচারীরা কর্মবিরতি পালন করছে।

এ সময় বক্তব্য রাখেন সমিতির সভাপতি শেখ হাফিজুর রহমান, সম্পাদক মো. নুর ইসলাম খান, নাহিদ বেগম, নিহার কান্তি বিশ্বাস, দেলোয়ার হোসেন, ইউনুছ আলী বেপারী, বিধান চন্দ্র বিশ্বাস, জেসমীন সুলতানা, লিয়াকত হোসেন, কামরুজ্জামান মিয়া প্রমুখ।  

এছাড়া ৫ উপজেলার নির্বাহী অফিসের কার্যালয়, সহকারী কমিশনার ভূমির কার্যালয়ের কর্মচারীরাও নিজ নিজ অফিসে কর্মবিরতি পালন করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত