বাংলাদেশ ও নেপালের মধ্যকার দ্বিতীয় ম্যাচ চলাকালে মাঠে দর্শক প্রবেশ করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ম্যাচের দ্বিতীয়ার্ধ চলাকালে এক তরুণ পূর্ব গ্যালারি থেকে মাঠে ঢুকে পড়েন।
বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করছিলেন তিনি।
পরে হাসিব নামের সেই তরুণকে নিরাপত্তা কর্মীরা মাঠের বাইরে নিয়ে আসেন। নিজেদের হেফাজতে রাখলেও তর বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে এ ব্যাপারে তারা কিছু পরিষ্কার করেনি।
