নারায়ণগঞ্জে সাংবাদিক ইলয়াস হত্যার প্রতিবাদে প্রতিকী অনশন

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ০৪:১২ পিএম

নারায়ণগঞ্জে সাংবাদিক ইলয়াস শেখ হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার এবং দ্রুত বিচার ট্রইবুনালে মামলাটি স্থানান্তরের দাবিতে প্রতিকী অনশন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার নগরীর চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংবাদিক জোটের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি ও সম্মিলিত সাংবাদিক জোটের আহ্বায়ক মোবারক হোসেন কমল খানের সভাপতিত্বে প্রতিকী অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বন্দর প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিএম মাসুদ, ফতুল্লা রিপোটার্স ক্লাবের সভাপতি রনজিত মোদক, ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সভাপতি আনিসুজ্জামান অনু, বন্দর মডেল প্রেস ক্লাবের সভাপতি এস এম শাহিন, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রহিম, আড়াইহাজার থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, রুপগঞ্জ প্রেস ক্লাবের পক্ষে আতাউর রহমান সানী, বন্দর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক হাজী নাসিরউদ্দিন, জেলা যুবলীগ নেতা খান মাসুদ, ডিইউজের সদস্য মাহফুজুল আলম জাহিদ প্রমুখ।

প্রতিকী অনশন কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিক ইলিয়াস শেখকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় চিহিৃত সন্ত্রাসীরা। ঘটনার পর পরই এলাকাবাসী রক্তমাখা ছুরিসহ হত্যাকারী তুষারসহ ৩ জনকে আটক করে পুলিশে দিয়েছে।

এরপর বন্দর থানা পুলিশ কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি। ফলে মামলাটি ডিবি বা পিবিআইতে হস্তান্তরের দাবির মুখে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মামলাটি স্থানান্তর করা হয়।

তারপরও ডিবি পুলিশ পলাতক আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। আগামি ৭ দিনের মধ্যে পলাতক আসামিদের গ্রেপ্তার না করলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করার ঘোষণা দেন সাংবাদিক নেতারা।

পরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ সিনিয়র সাংবাকিরা পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত