বাবা-মায়ের পাশ থেকে চুরি

বাগেরহাটে দুদিন পর পুকুরে মিলল শিশুর লাশ

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১২:৪৪ এএম

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত বাবা-মায়ের পাশ থেকে চুরি হওয়া ১৭দিনের শিশু সোহানা আক্তারের মরদেহ দুদিন পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে গাবতলা গ্রামের জেলে সুজন খানের বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

গতকাল বাগেরহাট সদর হাসপাতাল মর্গে মরদেহ ময়নাতদন্ত করা হয়।

গত রবিবার রাতে মোরেলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গাবতলা গ্রামের জেলে সুজন খানের বাড়ি থেকে তার ১৭ দিন বয়সী মেয়ে সোহানা চুরি হয়। সোমবার গভীর রাতে শিশু চুরির ঘটনায় সোহানার দাদা আলী হোসেন খান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেন। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনজনকে মোরেলগঞ্জ থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।  মোরেলগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, কারা শিশুটিকে চুরি করে পুকুরে ফেলে হত্যা করেছে তা এখনই বলা যাচ্ছে না। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত