এশিয়ার ‘আউটস্ট্যান্ডিং লিডার’ আজিজ খান

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১২:৫৫ এএম

সামিট গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানকে এশিয়ার অন্যতম আউটস্ট্যান্ডিং লিডারের উপাধিতে ভূষিত করেছে মরস গ্রুপ আয়োজিত এইসেস পুরস্কার ২০২০। এ বছর জুরি প্যানেল সিঙ্গাপুর থেকে সাতজন প্রতিনিধির মধ্যে অসামান্য নেতৃত্বের জন্য তাকে এ স্বীকৃতি দেওয়া হলো। সম্প্রতি এক ভার্চুয়াল সম্মেলনে এইসেস পুরস্কার ২০২০-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে মরস গ্রুপের সিইও শাংগারি বালাকৃষ্ণান বলেন, ‘সামিটের অবকাঠামো তৈরির প্রচেষ্টা তাদের পরিণত করেছে অর্থনৈতিক সমৃদ্ধির আকাক্সক্ষার অগ্রদূতে।’ এই স্বীকৃতি লাভে মুহাম্মদ আজিজ খান বলেন, ‘আমি চাই আমার কাজের মাধ্যমে সবাইকে সযত্নে নেতৃত্ব দিতে। আমি বিশ্বাস করি যে সবসময় আমার আশপাশে পরিবার, সহকর্মী আর বন্ধুদের মধ্যে নেতৃত্ব দেওয়ার অনুপ্রেরণা জোগাতে সক্ষম হয়েছি।’ বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত