বাগেরহাটে ১৭ দিনের শিশু খুন

বাবার রিমান্ড, চাচা ফুপার ডিএনএ পরীক্ষার আবেদন

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১১:৫০ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে ১৭ দিনের শিশু সোহানা আক্তার হত্যার ঘটনায় জড়িত সন্দেহে শিশুর বাবা সুজন খানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। শিশুর বাবাকে আরও জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। অন্য দুই সন্দেহভাজন শিশুর চাচা রিপন খান এবং ফুপা হাসিব শেখের ডিএনএ পরীক্ষার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় মোরেলগঞ্জ থানায় গিয়ে সোহানার বাবাসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকা-ে শিশুর বাবার সম্পৃক্ততা থাকার সন্দেহে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

এর আগে গতকাল সকালে সোহানা হত্যাকান্ডে তার বাবাসহ তিনজনকে গ্রেপ্তার দেখানোর কথা সাংবাদিকদের জানান মোরেলগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম।

গত রবিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের গাবতলা গ্রামের জেলে সুজন খানের বাড়ি থেকে বাবা-মায়ের পাশে ঘুমিয়ে থাকা ১৭ দিনের শিশু সোহানাকে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার সোহানার দাদা আলী হোসেন খান অজ্ঞাতনামাদের বিরুদ্ধে অপহরণের মামলা করেন।

পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, শিশুর বাবাকে আরও জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। শিশুকে হত্যায় অন্য দুই সন্দেহভাজন চাচা রিপন খান ও ফুপা হাসিব শেখের ডিএনএ পরীক্ষার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত