শাহজাদপুরে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও র‌্যাবের

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ০৮:৫৫ এএম

জঙ্গি আস্তানা সন্দেহে সিরাজগঞ্জের শাহজাদপুরের উকিলপাড়া এলাকার একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব।

শুক্রবার সকালে গণমাধ্যমে র‌্যাবের পাঠানো একটি খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে রাজশাহী থেকে জঙ্গি সন্দেহে কয়েকজনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শাহজাদপুরের ওই বাড়িটি ঘিরে রাখে র‌্যাব। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত