কর্মীর করোনা: বন্ধ হলো দক্ষিণ কোরিয়ার দূতাবাস

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ০৯:৫৬ পিএম

এক কর্মীর করোনাভাইরাস পজেটিভ হওয়ায় বাংলাদেশে অবস্থিত দক্ষিণ কোরিয়ার দূতাবাস শুক্রবার থেকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত দূতাবাস বন্ধ থাকবে বলে এক নোটিশে জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, অন্য স্টাফদের নিরপাত্তা, কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

খবর: ইউএনবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত