আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ক্ষেত্রে নতুন নিয়ম

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ১২:৪১ এএম

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ক্ষেত্রে ন্যূনতম বয়স বেঁধে দিল আইসিসি। চাইলেই আর শুধু মাত্র পারফরম্যান্সের কারণে অনূর্ধ্ব-১৫ বছর বয়সী ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটে নামিয়ে দেওয়ার সুযোগ নেই।

আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্রিকেট এবং খেলোয়াড়দের স্বার্থেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ন্যূনতম বয়স বেঁধে দেওয়া হচ্ছে। এই নিয়ম পুরুষদের ক্রিকেট, নারীদের ক্রিকেট তো বটেই অনূর্ধ্ব-১৯ পর্যায়েও প্রযোজ্য হবে।

কোনো বোর্ড যদি জটিল কোনো পরিস্থিতিতে অনূর্ধ্ব-১৫ ক্রিকেটারের অভিষেক ঘটাতে চায়, সে ক্ষেত্রে আইসিসির কাছ থেকে অনুমতি নিতে হবে।

তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার এই নতুন নিয়ম ঘিরে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত