বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের টাইটেল স্পন্সর ওয়ালটন

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ০১:১৮ এএম

মঙ্গলবার শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের টাইটেল স্পনসরশিপ পেয়েছে ওয়ালটন। টুর্নামেন্টের অফিশিয়াল নাম ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ স্পন্সরড বাই ওয়ালটন।’

স্থানীয় ক্রিকেটারদের নিয়ে এই প্রথম বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে।

টুর্নামেন্টের স্পন্সর বিষয়ে আজ কে-স্পোর্টস ও ওয়ালটনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিতে হয়েছে। ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম এবং কে স্পোর্টস এর পরিচালক আশফাক আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তিপত্রে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের পরিচালক ফিরোজ আলম ও ফ্রাস্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর মিল্টন আহমেদ।

টুর্নামেন্টে ৫টি দল অংশগ্রহণ করবে। দলগুলো হচ্ছে- বেক্সিমকো ঢাকা, গাজী গ্রুপ চট্টগ্রাম, ফরচুন বরিশাল, মিনিস্টার গ্রুপ রাজশাহী ও জেমকন খুলনা। এই দলগুলোর হয়ে টুর্নামেন্টে ব্যাট বলের লড়াইয়ে নামবেন দেশ সেরা ৮০ ক্রিকেটার।

২৪ নভেম্বর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই টুর্নামেন্ট। শেষ হবে ১৮ ডিসেম্বর। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও নতুন চ্যানেল টি স্পোর্টস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত