তথ্য নিরাপত্তা নিশ্চিতে সিআইআরটি গঠন করা হয়েছে : পলক

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ০১:০৪ এএম

সব নাগরিক ও রাষ্ট্রের তথ্য ও অর্থের নিরাপত্তা দেওয়া বর্তমান বিশ্বের বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে আইসিটি বিভাগের অধীন সাইবার ইনসিডেন্স রেসপন্স টিম (সিআইআরটি) গঠন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত ও ডাটা সুরক্ষায় কাজ করতে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’

গতকাল সোমবার নিরাপদ তথ্য সেবার প্রত্যয় নিয়ে বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (ইউঈঈখ) এর সঙ্গে রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষ (রাজউক) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) সার্ভিস সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিজিটাল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিশ্বের সবচেয়ে প্রয়োজনীয় ডেটা সায়েনটিস্ট তৈরির জন্যও আইসিটি বিভাগ কাজ করছে। প্রযুক্তি কল্যাণে দ্রুত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। সরকারের বিভিন্ন সার্ভিস বাড়ছে। বর্তমানে সরকারের ন্যাশনাল পোর্টালে ৪৩ হাজার ওয়েবসাইট রয়েছে। এগুলো ডেটা সেন্টারে সংরক্ষণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত