মেষের চাকরিপ্রাপ্তি যোগ আছে, সংসারে দ্বন্দ্ব দেখা দিতে পারে কুম্ভর

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ০৯:৫৮ এএম

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) চাকরিপ্রাপ্তি যোগ আছে। কর্মক্ষেত্রে কর্মচারীর সমস্যার সমাধান হবে। ব্যয় বাড়বে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে) মনে অতৃপ্তি থাকলেও অর্থাগমন বৃদ্ধি পাবে। প্রভাবশালী শত্রুর থেকে সতর্ক থাকুন। পিতার স্বাস্থ্যহানি হবে।

মিথুন (২১ মে-২০ জুন) কর্মক্ষেত্রে কর্মচারীদের নিয়ে ব্যস্ত সময় ব্যয় হবে। স্ত্রীর আয় বাড়বে। কর্মক্ষেত্রে দ্বন্দ্ব এড়িয়ে চলুন।

কর্কট (২১ জুন-২০ জুলাই) কাজে অধীনস্থ কর্মচারীরা সহযোগিতা করবে না। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ দেখা দিতে পারে। পিতার স্বাস্থ্যের যত্ন নিন।

সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) চর্মরোগ এবং উচ্চ রক্তচাপ বাড়তে পারে। স্ত্রীর জন্য আয় ও ব্যয় উভয়ই বাড়বে। পাওনা অর্থ ফেরত পাওয়া অনিশ্চিত হবে।

কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) সন্তানের বিদেশ ভ্রমণ কার্যকর হবে। স্ত্রীর ঠান্ডা রোগ থাকলেও দূরদেশ যাত্রা দ্রুত হবে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) যৌনরোগ ও স্নায়ুঘটিত রোগ থাকলেও আয় বাড়বে। ঠান্ডা ও চর্মরোগ ভোগাবে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২০ নভেম্বর) গায়ে ব্যথা ও হৃদ্‌রোগ থাকলেও আত্মীয়রা নিয়ন্ত্রণে থাকবে। সন্তান বিদেশ যাবে। স্ত্রীর পেটের পীড়া বাড়বে।

ধনু (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) আয় বাড়বে। ওষুধে ব্যয় বাড়বে। মায়ের নানা রোগে আক্রমণ করবে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) চর্ম ও স্নায়ু রোগ থাকলেও স্বল্প ভ্রমণ স্বাস্থ্যের জন্য অমঙ্গল হবে। গৃহত্যাগ করার পরিবেশ আসবে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) আয় ও ব্যয় উভয়ই বাড়বে। সংসারে শান্তির মধ্যে দ্বন্দ্ব দেখা দিতে পারে। নতুন কর্মের জন্য বাড়ির বাইরে যেতে হতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) ঠান্ডাজনিত রোগ বাড়বে। অর্থ সঞ্চয় হতে পারে। তবে ভ্রমণ যোগ আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত