আ.লীগ ক্ষমতায় এলেই দেশে দুর্ভিক্ষ আসে : সেলিমা

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ০২:২৯ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, সরকারের চরম ব্যর্থতায় দুঃশাসন ও দুর্ভিক্ষে বাংলাদেশ অচল হয়ে গেছে। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই দুঃশাসন এবং দুর্ভিক্ষ আসে। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আবদুস সালাম হলে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে স্বৈরাচারবিরোধী আন্দোলনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শামসুল হক খান মিলনের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে মিলনের কবরে ফুল দেন ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমানসহ তৎকালীন ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্যের নেতারা।

সভায় সেলিমা রহমান বলেন, ‘দুর্ভিক্ষ আমাদের দরজায় কড়া নাড়ছে। দ্রব্যমূল্য আজকে আকাশছোঁয়া, সাধারণ মানুষ আজকে খেতে পারছে না, হাজার হাজার যুবক আজকে বেকার। তারপরও সরকার নিশ্চিন্তে ঘুমাচ্ছে।’ তিনি বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে। “নো টেস্ট নো করোনা” এই বলে বাংলাদেশের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত