কামারখন্দে বৃদ্ধা মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ০৮:২৫ পিএম

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের জামতৈল এলাকায় অবস্থিত উপজেলা চত্বরের পেছনের একটি পুকুর থেকে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে রহিমা খাতুন (৮০) নামের এক বৃদ্ধা মহিলার অর্ধগলিত লাশ পুলিশ উদ্ধার করেছে।

তিনি কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের চরটেংরাইল গ্রামের মৃত. হবিবর আকন্দের স্ত্রী।

নিহত বৃদ্ধার জামাতা আব্দুর রহিম আকন্দ জানান, তার শাশুড়ি মানসিক রোগী ছিল। গত ১০/১৫ দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। তাকে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় ডায়েরি করা হয়।

এ বিষয়ে কামারখন্দ থানার ওসি রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই পুকুর থেকে বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তর জন্য লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তর রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত