কালিহাতীতে মাইক্রোবাস ও গাড়ির সংঘর্ষে ২ জন নিহত

আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ০৯:০২ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে মাইক্রোবাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক আনসার সদস্যসহ দুজন নিহত হয়েছেন। গত রবিবার গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা জালদো ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আনসার সদস্য ছানোয়ার হোসেন (৪০) ও ব্রিটিশ-আমেরিকা টোব্যাকো কোম্পানির কর্মকর্তা সবুজ মিয়া (৩৮)।

টাঙ্গাইলের এলেঙ্গা পুলিশ ফাঁড়ির ওসি মো. কামাল হোসেন জানান, তাদের দুজনের বাড়িই গোপালগঞ্জে। গত রবিবার রাতে ব্রিটিশ টোব্যাকো কোম্পানির চারটি কাভার্ডভ্যান ও একটি মাইক্রোবাস ঢাকা থেকে রংপুর যাচ্ছিল। দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা জালদো ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা ওই দুজন নিহত ও অপর তিনজন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত