রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করতে হবে : সিপিবি

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ০৩:১২ এএম

রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম। মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল বুধবার এক যুক্ত বিবৃতিতে তারা এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেছেন, ভাস্কর্য বিরোধিতার আড়ালে যারা মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করতে চায়, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

বিবৃতিতে জনগণকে সব ধরনের প্রতিক্রিয়াশীল ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, ‘সাম্প্রদায়িক ধর্মান্ধ শক্তিকে প্রতিরোধ, পরাজিত করার লড়াই এবং ভাত-ভোট ও গণতন্ত্রের লড়াই জোরদার করতে দেশপ্রেমিক, প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত