ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১০:২৭ পিএম

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অজ্ঞাত এক ব্যক্তির (৪৩) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১১টায় মৌচাক এলাকায় মহাসড়কের উত্তর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে সকাল সাড়ে ৯টায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পরে ডিবি, সিআইডি ও পিবিআই এর কর্মকর্তারা ঘটনাস্থলে আসে। লাশটির চেহারা কুপিয়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে দুর্বৃত্তরা। লাশটির পরিচয় পাওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান জানান, ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় দুর্বৃত্তরা অজ্ঞাত ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে। ময়না তদন্তর জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত