নেত্রকোনায় মন্দিরে চুরির ৩০ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১২:১৭ এএম

নেত্রকোনা পৌর শহরের কালীবাড়ি মন্দিরে দিনদুপুরে প্রতিমা থেকে স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় ৩০ ঘণ্টার মধ্যে মূল হোতাকে গ্রেপ্তার এবং চোরাই স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তার আসামি জেলার আটপাড়া উপজেলার বাউসা কলাপাড়া গ্রামের স্বপন চন্দ্র সরকারের ছেলে সুমন চন্দ্র সরকার ওরফে আরাধন (৩২)। তিনি কয়েক দিন আগে জেল থেকে বের হয়ে আবার এই চুরির ঘটনা ঘটান।

গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল।

তিনি বলেন, গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের সাতপাই কালীবাড়ি মন্দির থেকে প্রতিমার শরীর থেকে স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটে। পরে পুলিশের কয়েকটি টিম ফুটেজ, তথ্যপ্রযুক্তি ও জেলখানা থেকে সম্প্রতি মুক্তি পাওয়া ব্যক্তিদের তালিকা পর্যালোচনা করে আরাধনকে গ্রেপ্তার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত