রিকশা শ্রমিকদের লাইসেন্স প্রদান ও পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক নুরুল আলমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব শাহেদ মিয়া। তিনি বলেন, শহরে যানজটের জন্য রিকশা শ্রমিকের ওপর দায় চাপিয়ে জেলা প্রশাসন ও পৌরসভা রিকশা অর্ধেকের চেয়ে বেশি কমানোর যে সিদ্ধান্ত নিয়েছে আমরা মনে করি তা গণবিরোধী। আমরা এ অবস্থা থেকে পরিত্রাণ চাই। পাঁচ দফা দাবি মানা না হলে হরতাল, অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
