করোনায় আক্রান্ত আসাদুজ্জামান নূরের অবস্থা স্থিতিশীল

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ০৩:৩৩ এএম

করোনায় আক্রান্ত আসাদুজ্জামান নূরের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সাধারণ কাশি ছাড়া অন্য কোনো উপসর্গ তার নেই। গতকাল শুক্রবার আসাদুজ্জামান নূর নিজেই এ তথ্য জানিয়েছেন। এর আগের দিন বৃহস্পতিবার রাতে করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ জানার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘করোনা পরীক্ষার রেজাল্ট বৃহস্পতিবার রাতে জানতে পেরেছি। করোনা পজিটিভ জানার পর চিকিৎসকের পরামর্শে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছি। বর্তমানে সাধারণ কাশি, সর্দি এবং হালকা জ্বর ছাড়া তেমন কোনো শারীরিক সমস্যা নেই। তবে চিকিৎসকরা বয়স বিবেচনায় সতর্কতার জন্য হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন।’ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ দেশ রূপান্তরকে বলেন, ‘নূর ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। করোনা রেজাল্ট পজিটিভ জানার পর তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সবাইকে অনুরোধ করেছেন প্রার্থনা করতে। তার শারীরিক অবস্থা ভালো আছে।’ আসাদুজ্জামান নূর ১৯৭২ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের নাট্যচর্চায় যুক্ত হন। এই নাট্যদলের বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি।

সবশেষ নাগরিক নাট্য সম্প্রদায় প্রযোজিত ‘কালো জলের কাব্য’ নাটকে অভিনয় করেন। তার নির্দেশনায় ‘দেওয়ান গাজির কিসসা’ নাটকটি ভীষণ জনপ্রিয়তা পায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত