চৌদ্দগ্রামে ভ্রমণে বেরিয়ে লাশ হলেন দুই বন্ধু

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ০২:৫৮ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা দ্রুতগামী গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একে এম শরফুদ্দীন।

নিহতরা হলেন- চৌদ্দগ্রাম পৌর এলাকার পূর্ব চাঁন্দিশকরা গ্রামের মৃত আলী আহম্মেদ পাটোয়ারীর ছেলে এয়াছিন আরাফাত পাটোয়ারী (২৮) এবং তার বন্ধু পার্শ্ববর্তী কিং শ্রীপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে ইমরান হোসেন রুবেল (২৮)।

জানা গেছে, শুক্রবার রাতে দুই বন্ধু এয়াছিন ও রুবেল ভ্রমণের উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর ব্রিজ এলাকায় দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হন।

শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের একটি টিম ব্রিজের নিচ থেকে দু’জনের লাশ ও সড়কের পাশ থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে।

সকালে মৃত্যুর খবর শুনে এয়াছিন ও রুবেলের বাড়িতে চলছে শোকের মাতম।

এ ব্যাপারে মিয়াবাজার পুলিশ ফাঁড়ির এএসআই মো. আহসান হাবিব বলেন, স্থানীয় লোকজনের মারফত খবর পেয়ে শনিবার সকালে এয়াছিন ও রুবেল নামে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত