মেষের প্রেম-রোমাঞ্চ শুভ, অর্থ সঞ্চয় হবে মকরের

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ০৯:২১ এএম

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) স্ত্রীর আয় ও সম্পদ বাড়বে। সন্তান বিদেশ যাবে। প্রেম ও রোমাঞ্চ শুভ।

বৃষ (২১ এপ্রিল-২০ মে) পেটের পীড়া স্থিতিশীল থাকবে। তবে মায়ের ঠান্ডা, ডায়াবেটিস ও গায়ের ব্যথা বাড়তে পারে। স্ত্রীর অনেক রোগে ভোগার আশঙ্কা থাকবে।

মিথুন (২১ মে-২০ জুন) স্বল্প ভ্রমণ আনন্দময় হবে। তবে নানা রোগে আক্রমণ করবে। সন্তানের বিয়ের যোগ আছে।

কর্কট (২১ জুন-২০ জুলাই) আয় বাড়বে। সংসারে শান্তির পরিবেশ থাকবে। সন্তান নানা রোগে পতিত হতে পারে।

সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) ঠান্ডাজনিত রোগ বাড়তে পারে। ভ্রমণ যোগ আছে। মায়ের শরীর খুবই খারাপ থাকবে।

কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) বিদেশ ভ্রমণ যোগ আছে। তবে শত্রুরা কাজে বাধা দিচ্ছে। ছোট ভাইবোন নানা রোগে পড়তে পারে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) যৌনরোগের সঙ্গে মাংসপেশির রোগ বৃদ্ধি পাবে। আয় বাড়বে। সামান্য সঞ্চয় হবে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২০ নভেম্বর) নানা রোগে আক্রমণ করবে। ব্যয় বাড়বে। কাজের গতি বাড়বে।

ধনু (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) বিদেশযাত্রা যোগ আছে। ওষুধ, জমি ও ব্যবসায় অর্থ ব্যয় হবে। পিতার স্বাস্থ্যের যত্ন নিন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) চর্ম ও সড়বায়ুরোগ থাকলেও অর্থ সঞ্চয় হবে। কর্মক্ষেত্রে আনন্দময় পরিবেশ পাওয়া যাবে। স্ত্রীর আয় বাড়বে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) বিদেশ ভ্রমণ যোগ আছে। পিতার ডায়াবেটিস বাড়বে। কর্মব্যস্ততা বাড়বে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) ঠান্ডাজনিত রোগ ভয় আছে। পিতার নানা রোগ আক্রমণ করবে। স্ত্রীর আয় বাড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত