স্বাধীনতাবিরোধীদের প্রতিহত করতে আ.লীগের ১০ দিনের কর্মসূচি

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ০৯:৩৮ পিএম

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তিকে প্রতিহত করতে ১০ দিনের কর্মসূচি দিয়েছে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ। বুধবার বিকেল ৩টায় নগরীর আন্দরকিল্লা চত্বরে প্রতিবাদী মিছিল ও সমাবেশ হবে।

সোমবার বিকেলে দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত মতে, নগরীর ৭টি গুরুত্বপূর্ণ স্থানে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী প্রতিবাদ সমাবেশ হবে। যথাক্রমে অলংকার মোড়, বড়পোলস্থ বঙ্গবন্ধুর ভাস্কর্য চত্বর, বহদ্দারহাট মোড়, অক্সিজেন মোড়, ইপিজেড চত্বর, কর্ণফুলী নতুন ব্রিজ ও দেওয়ানহাট চত্বর।

এ ছাড়া ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ১০টায় দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে দোয়া, মিলাদ ও আলোচনা সভা, ১৫ ডিসেম্বর প্রয়াত নেতা চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মরণে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সকাল ৯টায় খতমে কোরআন, দোয়া ও মিলাদ, সকাল ১০টায় মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ এবং  বেলা ১১টায় স্মরণসভা অনুষ্ঠিত হবে।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ১০টায় থিয়েটার ইনস্টিটিউট হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় সাবেক সিটি মেয়র ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাড. সুনীল কুমার সরকার, অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, এম জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম, সম্পাদকমণ্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান প্রমুখ বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত