বই জীবাণুমুক্ত করতে জাপানের পাঠাগারে ইউভি মেশিন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ১১:৫৬ পিএম

করোনা মহামারিকালে পাঠাগারগুলোতে পাঠকদের স্বস্তি ফিরিয়ে আনার আশায় বই জীবাণুমুক্ত করতে ‘আল্ট্রাভায়লেট লাইট’ মেশিনের ব্যবহার শুরু করছে জাপান।

দেশটি জুড়েই পাঠাগারে ইউভি মেশিন বসানো শুরু হয়েছে। এই মেশিন মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে অতিবেগুনি রশ্মির সাহায্যে বই জীবাণুমুক্ত করা এবং বইয়ের পাতার ধুলা পরিষ্কার করতে সক্ষম।

রাজধানী টোকিওর উত্তরের ইতাবাশি এলাকার ‘দ্য নারিমাসু লাইব্রেরি’ তে ২০১৮ সাল থেকেই ইউভি মেশিন আছে। কিন্তু আগের তুলনায় এখন এই মেশিনটি তিনগুণ বেশি ব্যবহার হচ্ছে বলে জানিয়েছেন পাঠাগারটির ব্যবস্থাপক।

পাঠাগারে আসা বেশির পাঠকই কোভিড মোকাবেলার হাতিয়ার হিসাবে মেশিনটির অভিনবত্বে আগ্রহী হয়ে উঠেছেন।

কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণে অল্প কয়েকটি সফল দেশের অন্যতম জাপান। সেখানে এখন সংক্রমণের তৃতীয় ঢেউ চলছে। ‍বুধবার পর্যন্ত জাপানে এক লাখ ৬৭ হাজার ৩৩০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন ২,৪৫৮ জন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত