সংবাদ সংগ্রহকালে দীপ্ত টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার ও ক্যামেরাম্যান হারুন উর রশিদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন মাগুরার সাংবাদিকরা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর হাসপাতালের সামনে এ মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ। মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও টেলিভিশনের সাংবাদিকরা অংশ নেন।
