ঋণমুক্তির দোয়া

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ০৬:৩৭ এএম

ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রচেষ্টার পাশাপাশি আল্লাহর কাছে সাহায্য কামনা করাও জরুরি। দৃঢ় বিশ^াস নিয়ে কেউ হাদিসে বর্ণিত নিচের দোয়া দুটি পাঠ করলে আল্লাহ তাকে সব ধরনের ঋণ থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ।

(দোয়া-১) উচ্চারণ : আল্লাহুম্মাকফিনি বি হালালিকা আন হারামিকা, ওয়া-আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। (তিরমিজি, হাদিস : ৩৫৬৩)

অর্থ : হে আল্লাহ, আপনি আমাকে হালাল দ্বারা পরিতুষ্ট করে হারাম থেকে থেকে বিরত রাখুন। এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন।

(দোয়া-২) উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিনাল-হাম্মি ওয়াল-হাজানি, ওয়া আউজু বিকা মিনাল আজজি ওয়াল-কাসালি, ওয়া আউজু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি, ওয়া আউজু বিকা মিন দালাইদ্দাইনি ওয়া গালাবাতির রিজাল। (বুখারি, হাদিস : ২৮৯৩)

অর্থ : হে আল্লাহ, আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত