সাতক্ষীরার জেলার শ্যামনগরে ধর্ষণের চেষ্টাকালে যুবকের লিঙ্গ কর্তন করেছেন গৃহবধু। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দূর্গাবাটি গ্রামে।
এ ছাড়া কালিগঞ্জে এক গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সামাদ গাজী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার চাম্পাফুল এলাকার মৃত বেলায়েত গাজীর ছেলে।
শ্যামনগর থানার ওসি (তদন্ত) কাজী শহিদুল ইসলাম বলেন, দুর্গাবাটি গ্রামের কামরুল ইসলামের ছেলে মো. খায়রুল ইসলাম (১৮) স্থানীয় এক গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। বৃহস্পতিবার গৃহকর্তা না থাকার সুযোগে রাতে ওই যুবক গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় যুবকের গোপনাঙ্গ কর্তন করেন ওই গৃহবধূ। দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় যুবক।
পরে গৃহবধু তার স্বামী, শাশুড়িকে নিয়ে যুবকের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা করেন। পুলিশ ঘটনার সতত্য যাচাই করে শুক্রবার খায়রুলকে গ্রেপ্তার করে। শুক্রবার সন্ধ্যায় মুখ্য বিচারিক হাকিমের আদালত ওই যুবককে জেলহাজতে প্রেরণ করে।
কালিগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযোগে সামাদ গাজী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি উপজেলার চাম্পাফুল এলাকার মৃত বেলায়েত গাজীর ছেলে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, সামাদ গাজী দীর্ঘদিন যাবত একই এলাকার এক গৃহবধূকে উক্ত্যক্ত করে আসছিল। এরই সূত্র ধরে গত ২৬ নভেম্বর সামাদ গাজী ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করলে শুক্রবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে সামাদ গাজীকে গ্রেপ্তার করে। পরে আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
