সোনারগাঁয়ে বিতর্কিত বক্তা আব্দুল্লাহ আল আমিনকে নিষিদ্ধ ঘোষণা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ১০:২২ পিএম

সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের কোনো ওয়াজ মাহ্‌ফিলে বিতর্কিত বক্তাকে অতিথি করা যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন বারদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল হক ও বারদী আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সোমবার বারদীর দৌলরদী এলাকায় অনুষ্ঠিতব্য এক ওয়াজ মাহফিলের প্রধান বক্তা আব্দুল্লাহ আল আমিনকে ওয়াজে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

গত শনিবার রাতে এক আলোচনা সভায় এমন সিদ্বান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জহিরুল হক।

চেয়ারম্যান জহিরুল হক জানান, সরকারের উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করছে এবং বঙ্গবন্ধুর ভাস্কর্যকে নিয়ে কটূক্তিসহ সরকারবিরোধী কর্মকাণ্ড করছেন এমন বিতর্কিত বক্তা ওয়াজ মাহফিলে অতিথি করা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। যদি কেউ এ সিদ্ধান্তের বাইরে তাদের অতিথি করেন, তাহলে ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া হবে। যেহেতু আব্দুল্লাহ আল আমিনকে নিয়ে বিতর্ক রয়েছে, তাই বারদীতে তাকে ওয়াজ করতে দেওয়া হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত