মাদারীপুরে অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ১১:২১ পিএম

মাদারীপুরে সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের উদ্যোগে ও বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতির মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এবং সিকদার ফাউন্ডেশনের সভাপতি কামাল সিকদার এর সহযোগিতায় শতাধিক অসহায় দুঃস্থ গরিব মানুষের মধ্যে শীতবস্ত্র, কম্বল ও মাস্ক বিতরণ করা হয়।

সোমবার সকালে নতুন শহর এলাকায় মৈত্রী মিডিয়া সেন্টার এর সম্মেলন কক্ষে এই সহায়তা দেয়া হয়।

মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস বিতরণের শুভ উদ্বোধন করেন। 

এ সময় মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মো. মাহবুবর রহমান বাদল এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংগঠনটির উপদেষ্টা সেলিম ফরাজি, সিনিয়র সহ সভাপতি আয়শা সিদ্দিকা আকাশী, সহ সভাপতি অভিজিৎ কর্মকার, সহ সভাপতি ফরিদ উদ্দিন মুপ্তি, সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসান, যুগ্ন সম্পাদক মেহেদী হাসান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান মোল্লা, কোষাধ্যক্ষ মাসুদুর রহমান সরদার, সাংগঠনিক সম্পাদক মহিবুল আহসান লিমন, দপ্তর সম্পাদক এমদাদুল হক মিলন, প্রচার সম্পাদক মাসুম হাওলাদার, সিনিয়র কার্যকারী সদস্য অজয় কুন্ডু, কার্যকারী সদস্য শাহাদাত হোসেন জুয়েল, কার্যকারী সদস্য আরিফুর রহমান, মাদারীপুর সরকারি কলেজের সাবেক এজিএস ও জেলা যুবলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান বাবু, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও বনিক সমিতির সাবেক প্রচার সম্পাদক এবং মৈত্রী মিডিয়া সেন্টার এর সদস্য প্রিন্স মাহমুদ সবুজ সহ মৈত্রী মিডিয়া সেন্টারের সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময়ে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

কম্বল বিতরণ অনুষ্ঠানে সঞ্চালনায় করেন মৈত্রী মিডিয়া সেন্টার সহ সম্পাদক সাইফুল ইসলাম নয়ন। 

উল্লেখ্য, মৈত্রী মিডিয়া সেন্টারের উদ্যোগে করোনাকালীন সহ বিভিন্ন সময় সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কবল ও মাস্ক বিতরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত