শিশুকে ধর্ষণের পর হত্যায় ৮ জনের মৃত্যুদন্ড

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ০১:৫৭ এএম

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকায় নয় বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আটজনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেছে আদালত।

গতকাল সোমবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জামিউল হায়দার এ রায় দেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলো মো. বেলাল হোসেন বিজয় (১৮), রবিউল ইসলাম রুবেল (১৬), মো. হাসিবুল ইসলাম লিটন (২৬), আফসান মিয়া হাসান (১৮), মো. সুজন (২০), মেহেরাজ টুটুল (৩২), মনিরুল ইসলাম মনু (৪৯) ও শাহাদাত হোসেন সৈকত (১৯)। তাদের মধ্যে শাহাদাত পলাতক।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এম এ নাসের বলেন, ‘আসামিদের মধ্যে ছয়জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে স্বীকার করে, মীমকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আটজন মিলে শিশুটিকে ধর্ষণ করে। এরপর তাকে শ^াসরোধ করে হত্যা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত