বন্ধুর মোটরসাইকেল চালাতে গিয়ে বাসের ধাক্কায় কিশোরের মৃত্যু

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ০৭:৪৬ পিএম

রাজধানীর হাজারীবাগে বিআরটিসি দ্বিতল বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম জুবায়ের হোসেন ওরফে জুবায়ের (১৮)।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে হাজারীবাগ বেড়িবাঁধ শেখ রাসেল স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহ জানান, শেখ রাসেল স্কুল এর সামনে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি দ্বিতল বাসের ধাক্কায় গুরুতর আহত হয় সে। পরে খবর পেয়ে তাকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে মৃত ঘোষণা করেন। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

জুবায়েরের চাচা আশরাফ আলী জানান, তার বাবার নাম মোকাররম হোসেন টুলু। ২ ভাইয়ের মধ্যে বড় জুবায়ের পরিবারের সাথে হাজারীবাগ বটতলা মাজার এলাকার ৬৫ নম্বর বাসায় থাকত। কামরাঙ্গীরচরে বোরকায় স্টোন লাগানোর কাজ করত সে।

নিহতের বন্ধু মো. রাতুল জানায়, বিকেলে তারা বাসার পাশেই বটতলা বালুর মাঠে আড্ডা দিচ্ছিল। তখন তাদের আরেক বন্ধু রাজেল মোটরসাইকেল নিয়ে আসলে জুবায়ের তার মোটরসাইকেলটি চালানোর জন্য নেয়। সে বালুর মাঠ থেকে রাস্তায় ওঠার একটু পরই দেখি বাসের ধাক্কায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত